1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:25 am

পুত্রের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

Reporter
  • Updated Thursday, January 10, 2019
  • 384

জুয়েল চৌধুরী: চুনারুঘাট থেকে পুত্রের সাথে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা রোড এলাকায় নিজ বাসায় আসার পথে কলিমনগর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে মেহেরুন্নেছা (৪৫) নামের এক মা নিহত হয়েছেন। তিনি ওই এলাকার এইচ. এম শামছুজ্জামানের স্ত্রী। গতকাল বুধবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। সূত্র জানায়, চুনারুঘাট মেহেরুন্নেছার পিত্রালয় থেকে তার সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাসায় আসার পথে উল্লেখিত স্থানে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মেহেরুন্নেছা সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত অববস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD