1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:40 am

লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০

Reporter
  • Updated Monday, March 23, 2020
  • 425

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। গতকাল রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের সাবেক মেম্বার মনু মিয়ার সঙ্গে বর্তমান মেম্বার বাহার উদ্দিনের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে রবিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নজরুল নিহত হন। সংঘর্ষে আহত হন ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD