1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

লন্ডনে করোনাভাইরাসে এক সিলেটির মৃত্যু

Reporter
  • Updated Thursday, March 26, 2020
  • 408

সময় ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওই প্রবাসীর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। গতকাল মঙ্গলবার রাতে রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স ছিল ৬৫ বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যুর তথ্য আজ বুধবার নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী। চেয়ারম্যান তৈয়ব মিয়া বলেন, ‘করোনাভাইরাসে মারা যাওয়া প্রবাসী ছোটবেলায় আমার সহপাঠী ছিলেন। তাঁর পরিবারের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। পরিবারের পক্ষ থেকে লাশ দেশে আনার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু লন্ডনে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে দাফন করা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD