1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:26 pm

জীবন দিয়ে মৃত্যুকে হারালেন ইতালির ফাদার

Reporter
  • Updated Thursday, March 26, 2020
  • 444

সময় ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৭২ বছর বয়সী ইতালির খ্রিষ্টান ধর্মযাজক জুয্যাপো বিআরদালি। তাঁকে দেওয়া হয়েছিল লাইফ সাপোর্ট। কিন্তু তা খুলে অচেনা এক কম বয়সী রোগীকে দেওয়ার নির্দেশ দেন তিনি। ওই রোগী তাঁর পরিচিত কেউ নন। এই ফাদারের মৃত্যু হয়েছে দিন দশেক আগে। করোনাভাইরাস সারা দুনিয়ায় মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, মৃত ও আক্রান্তের হার প্রতিদিন বেড়েই যাচ্ছে। ভয়াবহ সংকটের সময় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে মানুষ। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও আরেকজনের জীবন বাঁচাতে ফাদার জুয্যাপোর মতো মানুষের কাহিনিও আছে। ইতালির কাসনিগোর জুভার্নি বাতিসতার একটি চার্চের ফাদার হলেন জুয্যাপো বিআরদালি। ধর্মযাজক জুয্যাপো বিআরদালি গত ১৫ বা ১৬ মার্চ মারা যান বলে খ্রিষ্টানদের পরিচালিত বিভিন্ন অনলাইনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ইতালিতে করোনাভাইরাস ভয়াবহভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর চিকিৎসাসেবা দেওয়ার পর্যাপ্ত সরঞ্জামের অভাব দেখা দেয়। দেশটিতে চীন ও রাশিয়া ইতিমধ্যে চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়েছে। ফাদার জুয্যাপো ইতালির বার্গামোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইতালিতে এই শহরটিতে বহু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়াও অন্তত ৫০ জন খ্রিষ্টান ধর্মযাজক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাবমতো, ইতালিতে এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি আক্রান্ত হয়েছিএবং ৬ হাজার ৮২০ জন মারা গেছে।
১২ মার্চ থেকে ইতালির সরকার বেশির ভাগ ব্যবসা-বাণিজ্য এবং জনসমাগম নিষিদ্ধ করেছে। এরপরও থামছে না লাশের মিছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD