1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:58 pm

লকডাউন ভেঙে রাস্তায়, গুলিতে তরুণ নিহত

Reporter
  • Updated Saturday, April 4, 2020
  • 471

সময় ডেস্ক : ফিলিপাইনে লকডাউন উপেক্ষাকারীদের গুলি করে মারা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তবে তার নির্দেশ বাস্তবায়িত হলো নাইজেরিয়ায়! সরকারি নিয়ম ভেঙে লকডাউনের সময় বাড়ির বাইরে আসতেই নাইজেরিয়ার সেনা গুলি চালাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক তরুণের। দেশটির ওয়ারি শহরে এই ঘটনা ঘটে। নিহতের নাম জোসেফ পেসুক।

করোনাভাইরাস সংক্রমণ রুখতে নাইজেরিয়া সরকার অন্যান্য দেশের মতো লকডাউন চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম মেনে ঘরে থাকতে হবে। নাইজেরিয়ার ডেলটার ওয়ারি শহরেও লকডাউন চলছিল। এর মাঝে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি থেকে বের হয় জোসেফ পেসু। কিন্তু জীবন নিয়ে বাড়ি ফিরতে পারেনি। গুলি করে মেরে ফেলে রেখেছে দেশটির সেনাবাহিনী। এই ঘটনার পর শহরটিতে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিক, শনিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, নাইজেরিয়ায় করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। আর এই মারণ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দু’শর বেশি। দেশটির বিভিন্ন শহর লকডাউন ঘোষণা করা হয়েছে। আর লকডাউন ভেঙে রস্তায় বের হতেই চলে গুলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD