1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

লাখাইয়ে মানছেন না সামাজিক দূরত্ব

Reporter
  • Updated Saturday, April 4, 2020
  • 543
সূর্য্য রায় : হবিগঞ্জ  জেলার লাখাই উপজেলায় লাখাইবাজার লোকজন মানছে না ঘরে থাকার নির্দেশ। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতেও রয়েছে আপত্তি। আজ শনি বার উপজেলার বিভিন্ন এলাকা ও হাটবাজার ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ে।
দেশের বিভিন্ন স্থানে কর্মরত লোকজন করোনা পরিস্থিতিতে ছুটিতে থাকায় গ্রাম এখন লোকে লোকারণ্য। চায়ের স্টল, রাস্তাঘাট ও হাট-বাজারে নিরাপদ দূরত্ব বজায় না রেখেই আড্ডা দিতে দেখা যায় লোকজনকে।
এক অটোরিক্সা চালক জানান, কাজ করতে না পেরে বউ-বাচ্চা নিয়া খুব কষ্টে আছি। এ পর্যন্ত আমরা সরকারি কোন অনুদানও পাইনি। তাই বাইচা থাকার তাগিদে গাড়ি লইয়া বাইর অইছি।
উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বললে তারা জানান, লাখাই বাজার  এর লোকজন মানছে না সামাজিক দূরত্ব ও ঘরে থাকার নির্দেশ। প্রশাসনের লোকজন তাদের টহল অব্যাহত রাখলেও তা কোন ফল বয়ে আনছে না। যা এই করোনা পরিস্থিতিতে ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD