
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে ফেরত আসা এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। আজ শনিবার (১১ এপ্রিল) এক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একে. এম. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গতকাল ১০এপ্রিল (শুক্রবার) রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে আসে।
জানা যায়, গতকাল (১০ এপ্রিল) শুক্রবার নারায়ণগঞ্জ থেকে আসা ৯ জন ও (৯ এপ্রিল) বৃহস্পতিবার আসা আরও ১৬ জনকে খুঁজে বের করেছে পুলিশ। তাদের রাখা হয়েছে হবিগঞ্জ আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এদের মধ্যে ৬ জন নারী ও বাকিরা পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ল্যাব ইনচার্জ ইমতিয়াজ তুহিন।
নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ফিরেছেন বলে জানা গেছে। কিন্তু এখনও সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply