1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:27 am

 ঢাকা-নারায়নগঞ্জ থেকে শ্রমিক আসায় করোনা আতংকে নবীগঞ্জবাসী,প্রশানের দৃষ্টি কামনা

Reporter
  • Updated Sunday, April 12, 2020
  • 612
উত্তম কুমার পাল হিমেল : ঢাকা নারায়নগঞ্জ থেকে গত ২/৩ দিনে  হবিগঞ্জে আসা প্রায় ৫ শতাধিক গার্মেন্টস শ্রমিক হবিগঞ্জ জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে  আসায় সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে। তারন এ সময় দেশের যত মানুষ করোনা আক্রান্ত হচ্ছে তার বেশিরভাগ মানুষই ঢাকা এবং নারায়নগঞ্জের হওয়ায় সাধারন মানুষের মধ্যে বেশি আতংক বিরাজ করছে। ঢাকা ও নারায়গঞ্জ এসব এলাকা থেকে হবিগঞ্জ শহর,নবীগঞ্জ উপজেলা,বানিয়াচং,আজমিরী ও দিরাই এলাকায় রাতের আধারে পিকআপ ভ্যানে করে শ্রমিকরা তাদের কলকারখানা ও গার্মেন্টস বন্ধ থাকায় গ্রাম এলাকায় চলে আসে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গার্মন্টস শ্রমিক নবীগঞ্জ পৌরসভার কানাইপুর গ্রামে আসে ঐ গ্রামের গোপেন্দ্র মালাকারের পুত্র গনেশ মালাকার। সে বাড়ীতে।আসার সাথে সাথেই ঐ গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কমর্কর্তা বিশ্বজিত কুমার পাল এবং থানার ওসি মোঃ আজিজুর রহমানকে অবহিত করলে ওসির নের্তৃত্বে একদল পুলিশ এসে গনেশ মালাকারেক হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন এবং বাড়ী থেকে বের না হওয়ার জস্য লক ডাউন করে দেন। এতে করে সাধারন মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। করোনা মোকাবেলয়ায় সরকার ঘোষিত নির্দশাবলী ঠিকমত পালন করছেন না সাধারন মানুষ যার ফলে দিনদিন উদ্বেগ উৎকন্টা বেড়েই চলছে। উল্লেখ্য গত শুক্রবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশাবলী অমান্য নবীগঞ্জ বাজারসহ পৌর এলাকার  বেশকটি মসজিদে শতাধিক মানুষ জুম্মার নামাজ আদায় করতে দেখা গেছে। এ ব্যাপারে সাধারন মানুষ দেশের বৃহৎ স্বার্থে করোনা মোকাবেলায় প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD