1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:08 pm

বানিয়াচঙ্গে লম্পটদের হামলায় গৃহবধূ আহত

Reporter
  • Updated Friday, May 8, 2015
  • 527

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাঠখাল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে লম্পটদের হামলায় কুলসুমা আক্তার (২৫) নামে এক যুবতী বধু আহত হয়েছে। সে ওই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, প্রতিবেশী জামাল ও আব্দুন নুরের সাথে তার স্বামী আব্দুল মতিনের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল তার স্বামী বাড়ি না থাকার সুযোগে লম্পটরা বাড়িতে এসে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় কুলসুমা বাঁধা দিলে তাকে পিঠিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। ঘটনার পর থেকে লম্পট জামাল ও আব্দুন নুর আত্মগোপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD