1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:50 am

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক থানার ২৫ পুলিশ করোনায় আক্রান্ত

Reporter
  • Updated Tuesday, April 21, 2020
  • 484

সময় ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার আরো ২০ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে গাছা থানায় মোট ২৫ জন পুলিশ সদস্যের করোনা পজেটিভ শনাক্ত হল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে গাছা থানায় একজন অফিসারের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর গাছা থানার বাবুর্চিসহ আরো ৪ জনের নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। গতকাল ২০এপ্রিল (সোমবার) নমুনা পরীক্ষায় গাছা থানার আরো ২০ জনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে। তাদের মধ্যে গাছা জোনের এসি, একজন পুলিশ পরিদর্শক ও পুলিশের মহিলা সদস্যরাও রয়েছেন। তবে তারা সকলেই সুস্থ আছেন এবং তাদের শরীরে এখনো কোনো লক্ষণ প্রকাশ পায়নি। থানা লকডাউন করা হয়েছে। করোনায় আক্রান্ত পুলিশের তিন নারী সদস্য ছাড়া সকলেই থানায় আইসোলেশনে আছেন বলেও জানান তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD