1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:38 am

করোনা আক্রান্ত ৪হাজার ছাড়াল

Reporter
  • Updated Thursday, April 23, 2020
  • 479

নতুন আক্রান্ত : ৪১৪, মৃত্যু আরো ৭জনের…

জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ঘন্টার ব্যাবধানে দেশে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।  নতুন ৪১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরো ৭ জন। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ১৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৭।

আজ ২৩ এপ্রিল (বৃহঃবার) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। ব্রিফিংয়ে আরো যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ব্রিফিং থেকে জানা যায়, গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ জন এ নিয়ে এখন পর্যন্ত মোট ১০৮ জন সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় । শনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম কোন রোগী  মারা যায়। এর পর থেকে প্রতিদিনিই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এক মাস ১৬ দিনেই রোগীর সংখ্যা ৪হাজার ছাড়িয়ে।

প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর দেশে খুব দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আমাদেরকে আরো সতর্ক হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD