1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:27 am

করোনা : দেশে নতুন আক্রান্ত ৫৭১ মৃত্যু আরো ২জনের

Reporter
  • Updated Friday, May 1, 2020
  • 545

জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ঘন্টার ব্যাবধানে দেশে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।  নতুন ৫৭১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরো ২ জন। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ২৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭০।

আজ ১ মে (শুক্রবার) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ব্রিফিং থেকে জানা যায়, এক দিনে ৫ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্ত হয়েছে ৫৭১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরো ১৪ জন। এ নিয়ে দেশে মোট ১৭৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় । শনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম কোন রোগী  মারা যায়। এর পর থেকে প্রতিদিনিই বাড়ছে মৃত্যুর সংখ্যা। ৫৪ দিনেই রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।
প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর দেশে খুব দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আমাদেরকে আরো সতর্ক হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD