1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

নবীগঞ্জে আরো ২ জন করোনা আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৮

Reporter
  • Updated Tuesday, May 5, 2020
  • 496

মতিউর রহমান মুন্না ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আরো ২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত মোট ২৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এ মধ্যে গত ১ মে আসে ৩৪ জনের রিপোর্ট তখন আক্রান্তের সংখ্যা ছিল ৬ জন। আজ ৫ মে আরো ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে একজন এর মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও আরেক জন্য উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর গ্রামের। এর আগের ৬ জনের মধ্যে ৫ জন ছিলেন নারায়নগঞ্জ ফেরত গার্মেন্টস শ্রমিক ও একজন বাউসা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী। আজ ৫ মে পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮ জন।
বিষয়টি নিশ্চিত করছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আঃ সামাদ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ২৪৯ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে রিপোর্টগুলো আসছে। এর মধ্যে মোট ৮ জন করোনা পজিটিভ এসেছে। করোনা আক্রান্তদের হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশনে সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD