1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:13 pm

বাহুবলে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য গুরুতর আহত

Reporter
  • Updated Friday, October 31, 2014
  • 525

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে রাস্তা নিয়ে মারামারি মামলার সাক্ষী ইউ’পি সদস্যকে আহত করেছে আসামী পক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুগকান্দি গ্রামে। জানা যায়, ওই গ্রামের মুসলিম মিয়ার পুত্র মতিন মিয়া ও ওয়াহিদ মিয়ার মাঝে একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে দুই সহোদয়ের মাঝে মারামারি হয়। এ ঘটনায় মতিন মিয়া বাদী হয়ে ওয়াহিদ মিয়া সহ ৫ জনের বিরুদ্ধে কোর্টে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় সহিদ মিয়া, অজুদ মিয়া ও সফিক মিয়া জেল হাজতে আটক আছেন। এদিকে অপর আসামী ওয়াজিদ মিয়া ও মিলন মিয়া জামিনে এসে বাদী এবং সাক্ষীদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠে। এরপ্রেক্ষিতে বাদী পক্ষ আসামীদের বিরুদ্ধে আরেকটি ১০৭ ধারা মামলা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামী ওয়াহিদ মিয়া ও তার লোকজন গতকার বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা সদরের হামিদনগর এলাকার সাক্ষী ইউপি সদস্য পারভেজ মিয়া (৪৫) এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD