1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:54 am

আগামীকাল সোমবার পবিত্র ঈদ উল ফিতর, জাতীয় ঈদগাহ সহ সকল ঈদগাহে ঈদের জামাত বন্ধ ঘোষণা

Reporter
  • Updated Sunday, May 24, 2020
  • 485
মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ফলে আজ রবিবার ৩০ টি রোজা পূর্ণ হবে। আগামীকাল সোমবার পালিত হবে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে । সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিচ মাহমুদ, শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ ও বিশিষ্ট আলেমগন উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছেনা। সারা দেশের সকল ঈদগাহ মাঠে ঈদের জামাত না করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এর পরিবর্তে সকল মহল্লার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউেন্ডশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাযয়য়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ কারি কাজী মাসুদুর রহমান। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।
তৃতীয় জামাত সকাল ৯টা অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেয মাওলানা এহসানুল হক। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামিত করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। এই পাঁচটি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD