1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ৩ জনের মৃত্যু

Reporter
  • Updated Wednesday, May 27, 2020
  • 422
মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি :  আজ ২৭মে (বুধবার) সকাল ৯ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার রসুলবাগ এলাকার বিদ্যুতের তারে জড়িয়ে ২ শিশু ও ১ জন গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন হাসান (৩) , সুমাইয়া (১০) ও গৃহবধূ রুবিয়া (৩০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক গণমাধ্যমকে বলেন, আজ বুধবার সকালে কালবৈশাখীর প্রভাবে ঝড়বৃষ্টি হচ্ছিল। ঝড়ের তোপে ও বজ্রপাতে বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে নিকটবর্তী একটি ঘরের টিনের ঘরের চালের উপর দিয়ে জমে থাকা বৃষ্টির পানিতে গিয়ে পড়ে। ঝড়বৃষ্টি থেমে গেলে ঘর থেকে বের হতে গিয়ে ৭ জনের প্রত্যেকেই বিদ্যুতের তারে জড়িয়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় । আহত হয় বাঁকী ৪ জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। নিহত ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পক্ষে কেউ অভিযোগ করতে আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD