1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

লাখাইয়ে প্রতিবন্ধী পান্নার পরিবারকে ইজিবাইক প্রদান

Reporter
  • Updated Thursday, June 4, 2020
  • 521
সূর্য্য রায় : লাখাই উপজেলার এক প্রতিবন্ধী শিশু ও তার  গরিব পরিবারের  মাঝে ইজিবাইক  বিতরণ করা হয়েছে। আজ, ৪জুন (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় উপজেলার বামৈ পূর্বগ্রামে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্টের পক্ষ থেকে ইজিবাইকের চাবি ও কাগজপত্র হস্তান্তর  করেন সংগঠনটির হবিগঞ্জ প্রতিনিধি আমিন ইকবাল । এসময় প্রতিবন্ধী মেঘা আক্তার পান্না ও  তার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত থেকে ইজিবাইকটি বোঝে নেন।
পান্নার বাবা নুর মিয়া ইজিবাইক পেয়ে আনন্দে আপ্লুত হয় বলেন, আমরা খুব কষ্টে ছিলাম। শারীরিক দুর্বলতার কারণে আমি তেমন আয়-রোজগার করতে পারতাম না। তারওপর প্রতিবন্ধী এই মেয়েকে নিয়ে খুবই কষ্টে ছিলাম। যারা আমাদেরকে ইজিবাইকটি দিয়েছেন, আল্লাহ তায়ালা তাদের উত্তম বিনিময় দান করুন।
সাইলেন্ট হ্যান্ডস সাপোর্টের হবিগঞ্জ প্রতিনিধি আমিন ইকবাল  জানান, অার্থমানবতার সেবার অংশ হিসেবে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট । এরই ধারাবিহকতায় আজ অসহায় এক প্রতিবন্ধী ও তার পরিবারের  মাঝে ইজিবাইক বিতরণ করা হয়। এছাড়াও  দেশের নানা প্রান্তে নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। আমাদের এধারা আগামীতেও অব্যাহত থাকবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD