1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:29 pm

সিলেট বিভাগে নতুন আক্রান্ত ১৩৬

Reporter
  • Updated Thursday, June 11, 2020
  • 534

সময় ডেস্ক : সিলেট বিভাগের ৩ জেলায় আরো ১৩৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৯২ জন, মৌলভীবাজার জেলার ২৬ জন এবং হবিগঞ্জ জেলার ১৮ জন রয়েছেন। আজ, ১১জুন (বৃহস্পতিবার) সকালে ঢাকার ল্যাব থেকে এই ফলাফল সিলেট স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়।

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন  স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ১৩৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট আমাদের জানানো হয়েছে এরমধ্যে সিলেট জেলার ৯২ জন, মৌলভীবাজার জেলার ২৬ জন এবং হবিগঞ্জ জেলার ১৮ জন রয়েছেন। এছাড়া পূ্র্বে যে ৩৩ জন শনাক্ত হয়েছিলেন তাদেরও পরিচয় পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৩ ও ৪ এপ্রিল সিলেটে সংগ্রহ করা নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD