1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:58 pm

লাখাইয়ে ২১ ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ ও হবিগঞ্জে অস্বচ্ছলদের মাঝে সহায়তা বিতরণ করেছেন এমপি আবু জাহির

Reporter
  • Updated Saturday, June 27, 2020
  • 448

স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলায় টিআর কর্মসূচির (২য় পর্যায়) আওতায় ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১১ লাখ ৫০ হাজার নগদ অর্থ বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শুক্রবার সকালে তিনি এই অর্থ বিতরণ করেন। এ সময় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এমপি আবু জাহির পরে হবিগঞ্জ পৌরসভার উমেদনগরে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান ও পৌর কাউন্সিলর আবুল হাশিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সংসদ সদস্য করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উপকারভোগীদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি অদৃশ্য এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার স্বার্থে সকলকে নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধূয়াসহ পরিস্কার পরিচ্ছন্নতা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD