
সময় ডেস্ক : সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৭০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৪৯ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ১০৮৩ জন।
সিলেট বিভাগে আজ, ২৮ জুন (রবিবার) সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে রবিবার সকাল পর্যন্ত ৪১৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২২৫০ জন, সুনামগঞ্জে ৯৫১ জন, হবিগঞ্জে ৪৬৮ জন ও মৌলভীবাজারে ৪১৪ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৭০ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৫৫ জন, মৌলভীবাজারে ৪ জন, সুনামগঞ্জে ৫ জন ও হবিগঞ্জে ৬ জন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply