1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:29 pm

জেলা সচেতন নাগরিক কমিটির উদ্যোগে শিবপাশা বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন

Reporter
  • Updated Friday, July 10, 2020
  • 520
স্টাফ রিপোর্টার : গতকাল ৯ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৫টায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি হবিগঞ্জ জেলা’র উদ্যোগে আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে করোনা সংক্রামন রোধকল্পে জনসচেতনতামূলক প্রচার সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটনের সভাপতিত্বে এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রচার সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন করোনা- ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী৷ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,এলাকার বিশিষ্ট মুরুব্বি ডাঃ নুরুল হক, রাজনীতিবিদ ফজলে নকীব মাখন, সাবেক সেনা সদস্য সামায়ুন বখতিয়ার, বাজার কমিটি সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, প্রভাষক আতাউর রহমান চৌধুরী, এলাকার মুরব্বী আব্দুল আওয়াল, লায়েখ মিয়া, আজমিরিগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক নেতা লুৎফুর রহমান, আব্দুস সালাম, মিনু মিয়া, দুলাল মিয়া, অলিউর লস্কর, মাহিনুর চৌধুরী প্রমুখ৷ এছাড়া জেলা কমিটির সদস্য মাধব সরকার, শফিকুল ইসলাম, মিনহাদ আহমেদ চৌধুরী, জিএম ফয়সাল খান, ডাঃ এফ আর রায়হান উপস্থিত ছিলেন।
পরে জনসাধারন ও সিএনজি পরিবহন শ্রমিকদের মাঝে ২০০ পিস মাস্ক এবং ১০০ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD