1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:30 am

সেলফির যুগে নবীগঞ্জের তারেকের ছবি আঁকার নেশা

Reporter
  • Updated Friday, July 31, 2020
  • 472

স্টাফ রিপোর্টার ॥ মোহাম্মদ তারেক খাঁন। তরুণ এক চিত্রশিল্পী। নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার দেওপাড়া গ্রামে তার জন্ম। বর্তমানে আধুনিক যুগে ছোট বড় সবার হাতে রয়েছে দামী দামী স্মার্টফোন। তবে, বেশির ভাগ দেখা যায়, যে স্মার্টফোনে সেলফি ভালো হয় মানুষ সেই ফোন ক্রয় করেন। ফটো ল্যাবের মাধ্যমে ছবিগুলো এডিট করে থাকেন। ফলে মোবাইলে সেলফি তোলার এই যুগে হাতে আঁকা ছবি তোলার চল একেবারেই কমে এসেছে। তবে অনেকেই আছেন যারা শিল্পীর রঙ-তুলি-পেন্সিলের আঁকা ছবি এখনো পছন্দ করেন। তাদের মধ্যেই একজন তারেক হলেন ছবি আঁকার শিল্পী, যে মাত্র মোবাইলের মাধ্যমে কয়েক ঘন্টা অথবা সরাসরি ঘন্টা খানেক অবিকল আঁকতে পারেন মানুষের প্রতি” ছবি। মোবাইলে তোলা ছবি কিংবা ফটোগ্রাফ দেখে মুহুর্তেই স্কেচে ফুটিয়ে তুলেন মানুষটিকে। ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে পরিচিত হয়ে অনেকেই প্রিয়জনদের এই স্কেচ করা ছবি উপহার দিতে ছুটে আসেন এ চিত্রশিল্পী তারেকের কাছে। অনেকে আবার নিজের ছবি আঁকাচ্ছেন স্মৃতি সংরক্ষণে। মোহাম্মদ তারেক খাঁনের বাড়ি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামে। চিত্রশিল্পী মোহাম্মদ তারেক খাঁন বলেন, ‘আমি ছোট বেলা থেকেই ছবি আঁকতে ভালবাসি। ছবি আঁকা আমার পেশা নয়, আমার নেশা হয়ে গেছে।’ তারেক আরো বলেন, ‘আমি আসলে ছবি আঁকি মানুষকে আনন্দ দেয়ার জন্য। সব সময় চেষ্টা করি, যাতে ছবিটা সুন্দর হয়। তাই খুব মনোযোগ দিয়ে ছবি আঁকি। পেন্সিলে আঁকা ছবি প্রিয়জনকে উপহার দেয়ার মনোবাসনা নিয়ে অনেকেই আসেন আমার কাছে।’ সস্প্রতি তারেক খাঁন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী দিপু মনির একটি ছবি আর্ট করে বেশ প্রশংসিত হয়। এমনকি শিক্ষামন্ত্রীর হাতে ছবিটি তুলে দেয় দিনারপুর কলেজের একটি অনুষ্ঠানে।
এদিকে তারেক জানায় সে মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তাকে অনেকটা হিমসিম খেতে হচ্ছে। তার বাবা জিব্বাহ ক্যান্সারে আক্রান্ত। তারেকের অসুস্থ পিতার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আপনাদের প্রিয়জনদের ছবি স্কেচ করাতে তার সাথে যোগাযোগ করুন। ছবি স্কেচের বিনিময়ে আর্থিক সহয়তা করে পাশে থাকার অনুরোধ জানায় তারেক। প্রিয়জনের ছবি আঁকাতে যোগাযোগ করতে পারেন তারেকের সাথে। তার ব্যবহৃত মোবাইল নং মোবাইল নং- ০১৭৩৬-৭৪২৬৬৯।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD