1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:08 pm

আজমিরীগঞ্জে শালিস বৈঠকে সংঘর্ষে এক যুবক নিহত

Reporter
  • Updated Monday, August 10, 2020
  • 370

সংবাদদাতা ॥ আজমিরীগঞ্জে শালিস বেঠকে সংঘর্ষে রাজিব মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোর ৫ টায় এই ঘটনা ঘটে। জানা যায়, গত শনিবার রাতে ৫নং শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ কদমতারা গ্রামের আলী রেজেন্ট মিয়ার ছেলে এবং মোস্তাকিন মিয়ার মধ্যে টমটম চালানো নিয়ে ঝগড়া পরবর্তী শালিস বসে। শালিসে উভয় পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়লে আলী রেজেন্ট মিয়ার ছেলে রাজিব (২০) গুরুতর জখম হয়। তাৎক্ষণিক আহত রাজিবকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার ভোর ৫ টায় আহত রাজিব মারা যান। আজমিরীগঞ্জের শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD