1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
  • Updated Friday, August 14, 2020
  • 375

সংবাদদাতা ॥ আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলার ৩ নং জলসুখা ইউনিয়নের বাজারে বিকাল সাড়ে ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা, ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা, অপরিস্কার অপরিচ্চন্ন পরিবেশে খাবার তৈরি করা এবং স্বাস্থ্য বিধি না মানার দায়ে রতন পালের মুদি দোকানকে ৫ হাজার, জীবন চন্দ্র গোপের রেষ্টুরেন্টকে ৩ হাজর, অমিত রায়ের মুদি দোকানকে ২ হাজার, বিধান রায়ের মুদি দোকানকে ২ হাজার সহ ৪ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়। আজমিরীগঞ্জ থানার এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD