1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:57 pm

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

Reporter
  • Updated Monday, August 17, 2020
  • 406

সংবাদদাতা ॥ লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনতৈল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, মনতৈল গ্রামের জামাল মিয়ার ছেলে আজমলের সাথে মিয়া হোসেনের পুত্র শাহনুরের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আজমল তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহনুরের উপর হামলা চালায়। এতে উভয়পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। ওসি আরো জানান, আহত অবস্থায় বাচ্ছু মিয়া, আনজু মিয়া, ইমন মিয়া, লাউছ মিয়া, নাছির উদ্দিন, কামাল মিয়া, কালাম মিয়া, রশিদ আলী, শাহানুর ও নুর মিয়াকে হবিগঞ্জ সদর আধুনক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD