1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:37 pm

আজমিরীগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Reporter
  • Updated Monday, August 17, 2020
  • 370

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতে হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে উপজেলার সদর বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে খাওয়ার অযোগ্য খাবার রাখা, অপরিস্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও মেয়াদউর্ত্তীন্ন মিষ্টি জাতীয় খাবার রাখায় আজমিরীগঞ্জ বাজারের বশির মিয়াকে ৩ হাজার, আজিম মিয়াকে ৩ হাজার, হাবিবুর রহমানকে ৩ হাজার, সোহেল আহমেদকে ১ হাজার, মন্টু দাস ১ হাজার, শংকর মোদককে ৩ হাজার টাকা সহ সর্বমোট ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার এস আই বিদ্যুৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD