1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:47 am

মসজিদের সামনে নায়িকার কুরুচিপূর্ণ নাচ

Reporter
  • Updated Tuesday, September 8, 2020
  • 447

ক্ষমা চাইলেন আয়োজকরা

সময় ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনের নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ফেসবুকে সমালোচনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন অনুষ্ঠানটির আয়োজকেরা। গতকাল, সোমবার নৌকা ভ্রমণ কমিটির আয়োজকরা ভুল স্বীকার করে মসজিদটি সংস্কারে সহযোগিতারও আশ্বাস দেন। এর আগে গত, শনিবার বিকেলে মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত আল মদিনা সমবায় সমিতির নেতৃত্বে নৌকা ভ্রমণ শেষে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজার মসজিদের সামনে নায়িকা মুনমুনের নাচের এই আসর বসানো হয়। ধর্মীয় উপাসনালয়ের সামনে মুনমুনের এমন নাচ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, অর্থ উপার্জন করতে হলেই কী মানুষ ধর্মের কথা ভুলে যায়?

চিত্রনায়ক শ্রাবণ শাহ লিখেছেন, এত অসংখ্য সুপার ডুপার হিট ব্যবসা সফল চলচ্চিত্রের নায়িকা, অথচ আজকের এই ভিডিওটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, আপনার টাকার কি এতই প্রয়োজন ছিল? শেষ পর্যন্ত এই ভাবে ছিঃ ছিঃ ছিঃ!

জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সখীপুর পৌরশহরের স্থানীয় লোকেদের আমন্ত্রণে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে তা নিয়ে সমালোচনার ঝড় উঠে। ভিডিওতে দেখা যায়, মসজিদের পাশে গানের তালে তালে চিত্রনায়িকা মুনমুন মসজিদের পাশে কুরুচিপূর্ণ নাচ পরিবেশন করছেন। আর কিছু উৎসুক জনতা চেয়ারে বসে সেই নাচ দেখছেন ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।

নৌকা ভ্রমণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজি বাদল। তিনি বলেন, ‘আমি আয়োজকদের আমন্ত্রণে সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। নাচের বিষয়ে আমি কিছুই জানি না, পরে শুনেছি।’

আল মদিনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. স্বপন বলেন, ‘এ ঘটনায় আমরা অনুতপ্ত। মসজিদ কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করলে পলাশতলী বাজার মসজিদটি সংস্কারের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল্লাহ বেলালী বলেন, ‘আয়োজক কমিটি ভুল স্বীকার করে তওবা করেছে।তারা ভবিষ্যতে এ ধরনের গর্হিত কাজ আর না করার অঙ্গীকার করেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD