1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:53 am

নবীগঞ্জে ৭ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

Reporter
  • Updated Saturday, November 1, 2014
  • 498

আব্দুর রহমান চৌধুরী লিমন ॥ গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জে জুয়া খেলার অপরাধে ৭ জুয়ারীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সাজা প্রাপ্তরা হলো উপজেলার দেবপাড়া ইউনিয়নের হুসেনপুর গ্রামের আলা উদ্দিনের পুত্র হারুন মিয়া (২৫), কে ১ মাসের বীনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অনাদায়ে আরো ৭দিনের জেল। একই গ্রামের ইজাজ উল্লাহর পুত্র রহিম মিয়া (৩৮) কে ৭ দিন বীনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অনাদায়ে আরো ৭ দিনের জেল, একই গ্রামের মাহতাব উদ্দিনের পুত্র কাইয়ুম মিয়া (২৫)  কে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ১০০ জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল, কুর্শি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ছনর মিয়ার পুত্র আজাদ মিয়া (৩৫) কে ১৫দিনের বীনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল, একই গ্রামের তাহিদ উল্লাহর পুত্র নুরুল ইসলাম (৪৫) কে ১৫দিনের বীনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল, পানিউমদা ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি গ্রামের আতই উল্লাহর পুত্র আব্দুস শহীদ (৩০) কে ১৫ দিনের বীনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল ও সিলেটের ওসমানীনগর এলাকার ছমির উদ্দিনের পুত্র ফজলু মিয়া (২৮) কে ১৫ দিনের বীনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের জেল দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য এস.আই আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার খবর পেয়ে হুসেনপুর গ্রামের জুয়ারী হারুন মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাদের কাছে নগদ ১১০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাধীসহ তাদের গ্রেফতার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। খবর পেয়ে গতকাল শুক্রবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন এবং তদন্ত কেন্দ্রে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০০ থেকে ২০০ টাকা করে নগদ অর্থদন্ড করেন। পরে জুয়া খেলার সরঞ্জাম আগুনে পুড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন, এস.আই আরিফ উল্লাহ, অফিস সহকারী আব্দুল কাইয়ুম, সাংবাদিক মতিউর রহমান মুন্না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD