1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:56 pm

আজমিরীগঞ্জে কর্মকর্তাদের সাথে এন ডিসি বিভাগীয় কমিশনারের মত বিনিময় অনুষ্ঠিত

Reporter
  • Updated Friday, September 18, 2020
  • 342

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগের এনডিসি, বিভাগীয় কমিশনার, মোঃ মশিউর রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা হলরুম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশের সভাপতিত্বে এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের এনডিসি, বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মেহাম্মদ কামরুল হাসান। মতবিনিময় সভায় এনডিসি, বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, উন্নত দেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ পরিকল্পনা কে সফল করতে সরকারী কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধিদের সম্মেলিত কার্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। উন্নত দেশ গড়তে ভিশন ২০৪১ পরিকল্পনা সফল করতে সবাইকে সম্মেলিত ভাবে কাজ করার আহবান করেন এনডিসি, বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এনডিসি, বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমানের একান্ত সচিব মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, ওসি (তদন্ত) আবু হানিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী সহ উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ সরকারী দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মতবিনিময় সভা শেষে এনডিসি, বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান উপজেলা ভূমি অফিস, পৌরসভা অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এবং বিকাল ৩টা ৩০ মিনিটে আজমিরীগঞ্জ এ বি সি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আজমিরীগঞ্জ ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন ক্লাসের স্টুডিও উদ্বোধন করেন।
সবশেষে তিনি আজমিরীগঞ্জ সদর ইউনিযনে কুশিয়ারা গুচ্চগ্রাম পরিদর্শন করেন, গুচ্চগ্রাম পরিদর্শনে এনডিসি, বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন মন্ত্রালয়ের নির্দেশনা অনুযায়ী ক তালিকা ভুক্ত ভুমিহীনরা এই গুচ্চগ্রামে ঘর পাবেন। ক তালিকা ভুক্ত ছাড়া কুশিয়ারা গুচ্চগ্রামে কেউ ঘর পাবার সুযোগ নেই। যারা পাননি পরবর্তীতে আরেকটি গুচ্চগ্রামের প্রকল্পের প্রস্তাব পাঠানো হবে এবং প্রকৃত ভুমিহীনদের তালিকা তৈরি করে পুর্ণবাসনের ব্যবস্থার আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD