
হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে স্বামী পরিত্যাক্তা দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘল বাগ গ্রামের ভুক্তভোগী ওই মহিলা দীর্ঘদিন যাবত পাহাড়পুর বাজারে ফার্মেসী ব্যবসা পরিচালনা করে আসছেন। ফার্মেসীর পাশেই রয়েছে একই ইউনিয়নের পাহাড়পুর বাজার সংলগ্ন মাটিয়াকাড়া গ্রামের নীলকান্ত দাসের ছেলে নিশি কান্তের রড সিমেন্টের দোকান। পাশাপাশি ব্যবসার কারনে ওই স্বামী পরিত্যাক্তা মহিলার দিকে কু-নজর পড়ে লম্পট নিশি কান্তের। অনেক দিন যাবত বিভিন্ন সময় অসময়ে আকার ইঙ্গিতে মহিলাকে অশ্লীল ইশারা করে আসছিল লম্পট নিশিকান্ত। গত ৩০ সেপ্টেম্বর বুধবার বিকাল আনুমানিক ৫টায় ফার্মেসীর পিছনে বাথরুমে ঐ মহিলাকে একা পেয়ে জোর পুর্বক ধর্ষণের চেষ্টা চালায় লম্পট নিশিকান্ত। বিষয়টি ওই মহিলার ছেলে দেখে ফেলে নিশিকান্তকে বাধা দেয় এবং গালি গালজ করে এ সময় নিশিকান্ত সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষন পরই তার সাঙ্গ পাঙ্গ নিয়ে ভুক্তভোগী মহিলার ছেলেদের লাটি সোটা নিয়ে মারতে আসে। এ সময় স্থানীয়রা বিষয়টি মিমাংসার চেষ্টা করে। পরদিন ১ লা অক্টোবর বৃহস্পতিবার ওই ভুক্তভোগী মহিলা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে আজমিরীগঞ্জ থানার এস.আই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পাহাড়পুরে অভিযান চালিয়ে লম্পট নিশিকান্তকে আটক করা হয়। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply