1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:10 am

হিজবুত তওহিদ সভাপতি জাহাঙ্গীর ও তার ভাই আলমগীরের জামিন না মঞ্জুর

Reporter
  • Updated Tuesday, October 6, 2020
  • 390

স্টাফ রিপোর্টার : আল্লাহ এবং মাওলানা শায়েখ আব্দুর রহমান দীগলবাগীকে নিয়ে ফেইসবুকে অশ্লীল ভিডিও প্রচারের ঘটনায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রধান দুই আসামী আলমগীর আলম ও তার সৎ ভাই জেলা হিজবুত তওহিদ সভাপতি জাহাঙ্গীর আলমের জামিন না মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার সকালে জেলা ও দায়রা জজ আমজাদ হোসেস এই না মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, আসামীদের আইনজীবী এড. সুফি মিয়া, এড. মুশফিউল আলম আজাদ, এড. ইকবাল ভূইয়া ও এড. শাহিন জামিনের শুনানী করেন। রাষ্ট্র পক্ষে পিপি এড. সিরাজুল হক ও বাদী আবু বক্কর সিদ্দিকীর পক্ষে জামিনের বিরোধিতা করেন তার নিযুক্তিয় আইনজীবী এড. শাহ ফখরুজ্জামান। বাদী পক্ষে আরও শুনানীতে অংশ নেন সিনিয়র আইনজীবী এড. ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এড. সুলতান মাহমুদ, এড. কামাল উদ্দিন সেলিম, এড. আজিজুর রহমান সজল খান ও এড. সামছুল হক। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করেন। হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আফজল মিয়ার ছেলে আলমগীর আলম (৩২) ও তার সৎভাই জেলা হিজবুত তওহিদ সভাপতি জাহাঙ্গীর আলমকে পুলিশ ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে গ্রেফতার করে। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাদের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের সহযোগী হিসাবে গোপায়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার রজব আলীকে গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD