1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:18 am

নবীগঞ্জে গণতন্ত্র হত্যা দিবসের বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলা

Reporter
  • Updated Tuesday, January 6, 2015
  • 387

৭১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিলে যুবলীগ- ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলার ঘটনার ঘটেছে। এ সময় গ্রেফতার করা হয়েছে যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- পৌর যুবদলের সভাপতি শাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ রিপন, ছাত্রদল নেতা সদরুল হাসান, ছাত্রদল নেতা আবুল কাশেম, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম, যুবদল নেতা শাহীদ আহমেদ তালুকদার ওরফে শাহিদ মিয়া। ৫ জানুয়ারি ভোটারবিহীন বিতর্কিত (২য় পৃষ্ঠায় দেখুন) নির্বাচনকে উদ্দেশ্য করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলে বিক্ষোভ মিছিলের আয়োজন করে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোরে আসা মাত্রই উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সরকারদলীয় নেতাকর্মী হামলা চালায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপর। এক পর্যায়ে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর নেতৃত্বে একদল পুলিশও এসে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের উপর। এ সময় যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় ৭১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, গ্রেফতারকৃতরা সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত। তারা সরকারে বিরুদ্ধে মিছিল দিচ্ছিল। এ সময় পুলিশের উপর হামলা চালায় তাই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD