1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:47 am

রায়হান হত্যার প্রধান আসামী আকবর গ্রেফতার

Reporter
  • Updated Monday, November 9, 2020
  • 461

সময় ডেস্ক : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান আহমদ হত্যার ঘটনায় ওই মামলার প্রধান আসামি ও ওই ফাঁড়ির বরখাস্ত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, সোমবার সকালে কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানিয়েছেন, সকালে কানাইঘাট সীমান্ত থেকে খাসিয়া জনগোষ্ঠী তাকে আটক করে বিজিবির মাধ্যমে এসআই আকবরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার এড়াতে দীর্ঘদীন আত্নগোপন ছিল এসআই আকবর।

গত ১১ অক্টোবর রাতে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন ও তার মৃত্যুর পর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন গা-ঢাকা দেন।

১৩ অক্টোবর বিকেলে তিনি এসএমপির তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার পরই ওইদিন রাত থেকে গায়েব হয়ে যান। গা-ঢাকা দেওয়ার আগে নগরীর মদিনা মার্কেট এলাকার কালীবাড়ি রাস্তার মুখে অবস্থিত ফুলকলি নামের একটি মিষ্টির দোকানে তাকে দেখা গেছে। এর আগে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ছাড়ার আগে সেখানকার সিসিটিভির হার্ডডিস্কও পরিবর্তন করেন আকবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD