
সময় ডেস্ক ॥ সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ১৮তম দিনে ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭৫২ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২৫ হাজার ৭১ জন। গত কয়েকদিন টিকা গ্রহণকারীর ও নিবন্ধনের সংখ্যা ধীরে ধীরে কমছেই। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। নারীদের টিকা নেয়ার সংখ্যা কম। এর মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ জন এবং নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন। টিকা নেয়ার পর সামান্য পাশর্^প্রতিক্রিয়া হয়েছে মোট ৭৩৩ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন।
প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply