1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:09 pm

আজমিরীগঞ্জে পুলিশ-হেফাজত সংঘর্ষ পুলিশসহ আহত ৩০

Reporter
  • Updated Monday, March 29, 2021
  • 429

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় হেফাজত কর্মীরা পুলিশের একটি ভ্যান ভাঙচুর ও দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গতকাল রোববার বেলা ১২টার দিকে আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের নোয়াগড় এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের নোয়াগড় এলাকায় হেফাজত ইসলামের সমর্থকেরা রাস্তায় ব্যরিকেড দিয়ে রাখে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে হেফাজতের সমর্থকরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা দেশিয় বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙ্গচুর ও দুটি মোটর সাইকেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। হেফাজত সমর্থকদের হামলায় আহত হন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামসহ আরো ৫ পুলিশ সদস্য। এক পর্যায়ে হেফাজত সমর্থরা মাইকে ঘোষণা দিয়ে আবারও পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে হেফাজত কর্মীরা পিছু হটতে বধ্য হয়। এ ব্যপারে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান- হেফাজত কর্মীদের হামলায় ওসি নুরুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এচাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD