1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:50 pm

আজমিরীগঞ্জে করোনা পুলিশ কর্মকর্তাকে ভ্যাকসিন প্রদান, ১ম ডোজে এস্ট্রোজেন ২য় ডোজে সিনোফার্মা!

Reporter
  • Updated Sunday, August 15, 2021
  • 291

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে বিদ্যুৎ দাশ নামে পুলিশের এক উপ-পরিদর্শককে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দিলেও দ্বিতীয় ডোজে সিনোফার্মের ভেরোসেল দিয়েছেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী জোৎস্না বিশ্বাস। গতকাল শনিবার সকালে আজমিরীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বিদ্যুৎ দাশ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসলে এই বিভ্রাট ঘটে। জানাযায়, আজমিরীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বিদ্যুৎ দাশ গত ১১ এপ্রিল করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (এ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড) নেন। কিন্তু মজুদ না থাকার কারনে দ্বিতীয় ডোজ দিতে বিলম্ব হয়। ৪ মাস পর গত শুক্রবার (১৩ আগষ্ট) বিদ্যুৎ দাশের মুটোফোনে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার বার্তা আসলে গতকাল শনিবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন বিদ্যুৎ দাশ। নেন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ও। কিন্তু টিকা কার্ড হাতে নিয়ে দেখেন দ্বিতীয় ডোজে (সিনোফার্মার ভেরোসেল) দেয়া হয়েছে। এ বিষয়ে উপ-পরিদর্শক বিদ্যুৎ দাশ জানান আমি গত ১১ এপ্রিল করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (এ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড) নেই। কিন্তু মজুদ শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজ নিতে কয়েক মাস বিলম্ব হয়। গত শুক্রবার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার বার্তা আসলে গতকাল শনিবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। টিকা নেয়ার সময় নার্স জোৎস্না বিশ্বাসকে আমি বলি যে প্রথম ডোজে আমি এ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়েছি। আমাকে যেনো দ্বিতীয় ডোজে এস্ট্রোজেন কভিসিল্ড কার্ড দেখে দেয়া হয়। কিন্তু টিকা নেয়ার পর পর উনি আমাকে বলেন যে সিনোফার্মার ডোজ দেয়া হয়েছে। বিষয়টি আমি কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছি। উনি বলেছেন পার্শ্বপ্রতিক্রিয়া হলে যোগাযোগ করার জন্য। এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স জোৎস্না বিশ্বাসের মুটোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) মনির হোসাইন জানান বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি সিভিল সার্জন অফিসে বিষয়টি অবগত করেছি। সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে উনাকে পর্যবেক্ষণে রাখার জন্য। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে উনাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করার জন্যও বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD