1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:57 pm

আজমিরীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

Reporter
  • Updated Tuesday, August 17, 2021
  • 285

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পানিতে ডুবে হোসাইন আহমেদ আযহার নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ আগস্ট) আজমিরীগঞ্জের সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। মৃত হোসাইন আহমেদ আযহার সদর ইউনিয়নের ফতেহপুর গ্রামের প্রবাসী বিলাল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, হোসাইন আহমেদ আযহারের বাবা দুবাইয়ে কর্মরত। তার মা কয়েকদিন আগে সন্তান প্রসব করায় হোসাইনের নানাবাড়ি বানিয়াচংয়ে অবস্থান করছিলেন। তিনি ছেলে হোসাইনকে তার দাদার বাড়িতে দাদির কাছে রেখে যান। রবিবার বিকেল ৪টার দিকে হোসাইন আহমেদ আযহার বাড়ির উঠানে খেলা করছিল। একসময় সকলের অগোচরে সে বাড়ির পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন হোসাইনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এরপর বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে হোসাইনকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD