
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে ছেলে সোয়েব মিয়া (১০) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়েব উপজেলার দণি ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে ও স্থানীয় একটি ব্রাক স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তার মায়ের সাথে দ্বিগাম্বর বাজারের রাস্তা পারাপার হচ্ছিল।
ওই সময় সিলেটগামী একটি ইউনাইটেড পরিবহন তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগির কবির জানান, ঘাটক বাসটি আটক করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply