1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:09 pm

নবীগঞ্জে বিভিন্ন সময় মাকে মারধর! কুলাঙ্গার পুত্র শ্রীঘরে

Reporter
  • Updated Saturday, October 9, 2021
  • 287

এন সাকিব চৌধুরী ॥ নবীগঞ্জে মাকে মারধর করার অপরাধে কুলাঙ্গার পুত্রকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামের মৃত হোসেন মিয়ার পুত্র মিশন মিয়া (২১) কে উক্ত জেল জরিমানা করা হয়। জানা যায়, অভিযুক্ত মিশন মিয়ার বাবা বেঁচে নেই, মা কাথা সেলাই করে সংসার চালায়। সে ব্যাকার কিছুই করে না ঘরে তার স্ত্রী রয়েছে। সংসারের বিভিন্ন বিষয়ে অকাজেই মায়ের সঙ্গে ঝগড়া করে মাকে মারধর করে থাকে। বিভিন্ন সময় সে টাকা চেয়ে মারধর করে বলেও জানা গেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে ঝগড়া করে ঘরের জিনিসপত্র ভাঙচুর, চাল দা দিয়ে ঘরের বিভিন্ন স্থানে আঘাতসহ বিভিন্ন ক্ষতি সাধন করা তার নিয়মিত কাজ।
ইতোপূর্বে তার মা নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট উক্ত বিষয়ে অভিযোগ করেন। গতকাল রাতে আবারও সে ঘরে রাখা রড পাইপ দিয়ে আঘাত শেষে দা নিয়ে আঘাত করতে আসলে উদ্যত অবস্থায় এলাকাবাসী নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে খবর দেন।
তাৎক্ষনিক রাত ৮টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীসহ মোবাইল কোর্ট পরিচালনা করেন। সবকিছু যাচাই বাছাইয়ের পর সমস্ত ঘটনা প্রমাণিত হয় এবং তার মাও তার ছেলের উপর বিস্তর অভিযোগ করেন। পরবর্তীতে সে দোষ স্বীকার করলে উক্ত আইনে তাকে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় নবীগঞ্জ থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন প্রদানে সহায়তা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD