1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:48 am

আজমিরীগঞ্জের ৫ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন যারা

Reporter
  • Updated Tuesday, October 12, 2021
  • 265

সংবাদদাতা ॥ আজমিরীগঞ্জে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পাঁচ প্রার্থী। গত রোববার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ড তাদের নাম ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভুঁইয়া। ১ নম্বর সদর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল ইসলাম মোবারুল, ২ নম্বর বদলপুর ইউনিয়নে পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিরক সম্পাদক সুসেনজিৎ চৌধুরী, ৩ নম্বর জলসুখা ইউনিয়নে পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ৩ বারের ইউপি সদস্য শাহজাহান মিয়া, ৪ নম্বর কাকাইলছেও ইউনিয়নে পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভুঁইয়া এবং ৫ নম্বর শিবপাশা ইউনিয়নে পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তফছির মিয়া। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভুঁইয়া বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্বান্তের বাইরে গিয়ে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হন তাহলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’ আগামী ১১ নভেম্বর সারাদেশে দ্বিতীয় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় শুধু আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD