
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্র্যাট শেখ মহি উদ্দিন। গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ চৌদ্দ হাজারী মার্কেটের নয়নমনি কম্পিউটার নেট নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন। এ সময় নয়নমনি সরকারের কম্পিউটারে গোপনে সংরক্ষিত প্রচুর পরিমাণ অশ্লীল ভিডিও ফুটেজ ও ছবি খোঁজে বের করতে সক্ষম হন ভ্রাম্যমান আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্র্যাট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন। এর প্রেক্ষিতে ১৮৬০ এর ২৯২ ধারার অপরাধে অশ্লীল ভিডিও ধারণ ও সংরক্ষণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অশ্লীল ভিডিও ও ছবি সংরক্ষিত ২টি কম্পিউটার জব্দ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply