
জসীম তালুকদার ॥ জামায়াত ইসলামি ঘোষিত হরতালে নাশতকা এড়ানো ও আইন শৃঙ্খলা জোড়দার করার লক্ষ্যে বিগত দিনের ন্যায় গতকাল সোমবারও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ল্্্ৎুফর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে বিজিবি ও নবীগঞ্জ থানা পুলিশ উপজেলার গুরুত্বপূর্ন স্থান সমূহে টহল অব্যাহত ছিল। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ লুৎফর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার পানিউমদা, গোপলার বাজার, আউশকান্দি, সৈয়দপুর, ফরিদপুর, ইনাতগঞ্জ, কাজিগঞ্জ বাজার, ইমামবাড়ী বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে টহল দেন। এ সময় তাঁর সাথে ছিলেন হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন, সেকেন্ড অফিসার মোঃ শাহজাহান, অফিস সহকারী আব্দুল কায়ূমসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply