1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:45 pm

আজমিরীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ॥ লম্পট আটক

Reporter
  • Updated Sunday, December 12, 2021
  • 268

নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইব্রাহিম নামের এক লম্পটকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইব্রাহিম জামালপুর জেলার ইসলামপুর থানার দিলদয়া গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র। সে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু চালিয়ে জীবিকা নির্বাহ করতো। জানা যায়, উপজেলার জলসুখা মাধবপাশা গ্রামের ওই শিশুর পরিবারের সাথে তার সুসম্পর্ক ছিলো। প্রায়ই ওই বাড়িতে আসা যাওয়া করতো। ওই পরিবারের কাছে সে বিশ^স্ত ছিল। গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে কৌশলে ইব্রাহিম বাড়ির পাশর্^বর্তী একটি ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে ইব্রাহিমকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে যায়। ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুর মা আজিজুনন্নেসা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ইব্রাহিমকে আসামি করে মামলা করেছেন। আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ নুরুল ইসলাম জানান, ইব্রাহিমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD