1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:40 pm

নবীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

Reporter
  • Updated Tuesday, December 28, 2021
  • 295

জাবেদ তালুকদার : নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর এলাকার রাস্তার পাশের ফসলি জমি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় জুবা আক্তার (১৭) নামে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই তরুণী বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের সুফি মিয়ার মেয়ে। ২৭ ডিসেম্বর (সোমবার) দুপুরে লাশটি উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, নিহত জুবা আক্তার রবিবার রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে জুবা আক্তারকে ঘরে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করেন তার স্বজনরা। এক পর্যায়ে হরিনগর বাজারে সড়কের পাশে ফসলি জমিতে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় জুবা আক্তারের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নেতৃত্বে ওসি (তদন্ত) আমিনুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি, মেয়েটির গলায় কাটার দাগ রয়েছে, হাত-মুখ বাঁধা ছিল, তাকে হত্যা করা হয়েছে বলেই আমরা ধারণা করছি, আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি, এখনও কোন অভিযোগ পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD