1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:45 am

বাহুবলে সময় পত্রিকার ব্যুরো অফিস ও আরিফ প্রিন্টিং প্রেস’র শাখা উদ্বোধন

Reporter
  • Updated Sunday, January 2, 2022
  • 435

জাবেদ তালুকদার ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলায় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ব্যুরো অফিস ও সহযোগী প্রতিষ্ঠান আরিফ অফসেট প্রিন্টিং প্রেস-এর ২য় শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল ১ লা জানুয়ারী শনিবার বিকেল সাড়ে ৩ টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল খয়ের। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক’র নবীগঞ্জ প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ আব্দুস শহীদ, বাহুবল উপজেলা জামায়াতের আমীর আব্দুর রউফ (বাহার), বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ শহিদুল আলম, মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মাসুম, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোঃ রাকিল হোসেন, সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, বিদায়ী সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নব-নির্বাচিত সহ-সভাপতি এম.এ মুহিত, অর্থ সম্পাদক মোঃ মুজাহিদ চৌধুরী, বিদায়ী অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, কার্য-নির্বাহী কমিটির সদস্য সলিল বরন দাশ, ক্লাবের সদস্য জাকির হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, দৈনিক আমার সংবাদ এর বাহুবল প্রতিনিধি মোঃ জুবায়ের আহমদ, নবীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড-এর সদস্য সচিব ডা. নিজামুল হক চৌধুরী, বাহুবল মডেল প্রেসক্লাবের সদস্য এফ.আর হারিছ, ফয়সল আহমদ চৌধুরী, জামিল হোসেন, শিরিনা তালুকদার শিমু, সোনিয়া তালুকদার, আরিফ অফসেটের পরিচালক ও দৈনিক হবিগঞ্জ সময়’র স্টাফ রিপোর্টার জাবেদ তালুকদার, ইসতিয়াক তালুকার আরিফ প্রমুখ। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন বাহুবল উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক ক্বারী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে আরিফ অফসেট প্রিন্টিং প্রেস এর স্বত্বাধিকারী ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD