1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

নবীগঞ্জে মোহাম্মদিয়া ফুড বেকারী সিলগালা

Reporter
  • Updated Thursday, February 10, 2022
  • 313

মালিকের জেল-জরিমানা

জাবদে তালুকদার : চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মূল্য তালিকা ও উৎপাদন মেয়াদ, বিএসটিআই বা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত লাইসেন্স ও পরিবেশ এর অনুমতি না থাকা এবং স্বাস্থ্য রক্ষায় কোন প্রকার গøাভস বা কিছু না থাকা ও স্বাস্থ্য কর্মকর্তার স্বাস্থ্য প্রতিবেদন ছাড়া বেকারীর কাজে নিয়োজিত কর্মচারীসহ পঁচা বাসী খামি ব্যবহার সর্বোপরি মানুষের জীবন বিপন্ন করে এমন খাদ্য দ্রব্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধের দায়ে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারের মোহাম্মদীয়া ফুড সীলগালা ও এর মালিক মোঃ আব্দুল কাদির (৩৩) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত মোঃ আব্দুল কাদির উপজেলার দেবপাড়া ইউনিয়নের মৃত মোঃ আব্দুল জব্বারের পুত্র। ৯ ফেব্রæয়ারী দুপুর ১ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারস্থ্য মোহাম্মদিয়া ফুড বেকারীটি দীর্ঘদীন ধরে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করে আসছিল। মূল্য তালিকা ও উৎপাদন মেয়াদ, বিএসটিআই বা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত লাইসেন্স, পরিবেশ এর অনুমতিবিহীন ও স্বাস্থ্য কর্মকর্তার স্বাস্থ্য প্রতিবেদন ছাড়া বেকারীর কাজে কর্মচারী নিয়োজীত রেখেছিল, পঁচা বাসী খামি ব্যবহার সর্বোপরি মানুষের জীবন বিপন্ন করে এমন খাদ্য দ্রব্য উৎপাদন করে আসছিল। বুধবার দুপুর ১ টার দিকে ওই বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকান মালিক মোঃ আব্দুল কাদির (৩৩) কে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করা হয়েছে। আইনশৃংখলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শাহীনসহ একদল পুলিশ। প্রসিকিউশন সহায়তা প্রদান করেন বিএসটিআই ইন্সপেক্টর পারভেজ। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন- চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনসহ বিভিন্ন অনুমোদন না থাকায় মোহাম্মদিয়া ফুড বেকারীকে সিলগালা ও এর মালিক মোঃ আব্দুল কাদির (৩৩) কে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এহন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD