1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:09 pm

শুভ জন্মদিন মুশফিকুর রহীম

Reporter
  • Updated Monday, May 9, 2022
  • 278
ব্যাট হাতে দলকে জিতিয়ে মুশির বিজয় উদযাপন

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহীম। যদিও ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মিস্টার ডিপেন্ডেবলের।  চারদিকে বইছে সমালোচনার ঝড়। সবকিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন তিনি। ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে স্বরূপে ফিরবেন এ ব্যাটার, জন্মদিনে এমনটাই প্রত্যাশা করবেন তার ভক্তরা। আজ মুশফিকুর রহীমের ৩৫তম জন্মদিন। ১৯৮৭ সালের ৯ মে বগুড়ার মাটিডালিতে জন্মগ্রহণ করেন তিনি। যদিও তার সার্টিফিকেটগত জন্মদিন ৯ জুন। যে কারণে প্রতিবছর মুশফিকের জন্মদিন নিয়ে একটা দোটানার সৃষ্টি হয় সবার মাঝে। তবে মুশফিক নিজেই নিশ্চিত করেছেন, তার জন্মদিন আজকের তারিখ অর্থাৎ ৯ মে। সাজানো গোছানো টেকনিক, পরিপাটি ব্যাটিং শৈলি আর নিশ্ছিদ্র ডিফেন্স- ক্রিকেট ব্যাকরণের সব শট খেলার সহজাত সামর্থ্যের অধিকারী মুশফিক সময়ের প্রবাহতায় আজ দেশের অন্যতম সেরা, সফল ও স্বার্থক উইলোবাজ। মুশফিকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ২০০৫ সালে। দলের বেকআপ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের সেই সফরে প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে ৬৩ রানের ইনিংস এরপর নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে অপরাজিত ১১৫* রানের ইনিংস খেলেন। ২৬ মে মাত্র ১৬ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে টেস্ট অভিষেক হয় তার। পরের বছর ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। এর পরেই বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেন তিনি। মুশফিক উইকেট কিপিং এবং মিডল ওর্ডারে বাংলাদেশের মূল ভরসা। ২০০৯ সালের আগস্ট থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত মুশফিকুর রহীম দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮০টি টেস্ট খেলেছেন তিনি। দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ২টি ডাবল সেঞ্চুরি করা মুশফিক মোট সাতটি সেঞ্চুরিতে ৩৬.২৬ গড়ে রান করেছেন ৪৯৩২।

ওয়ানডে ক্রিকেটে ২৩৩ ম্যাচ খেলে ৩৬.৭৯ গড়ে মুশফিকের রান ৬৬৯৭, সেঞ্চুরি আটটি। এদিকে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টিতেও টাইগারদের পক্ষে সর্বোচ্চ ১০০টি ম্যাচ খেলেছেন তিনি। ছয় ফিফটিতে মুশফিকের নামের পাশে রয়েছে ১৪৯৫ রান।

মুশফিক ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। তার অধীনে বাংলাদেশ টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের। প্রথমবারের মতো খেলেছে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে। সবমিলিয়ে ৩৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD