
প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী বলেছেন যে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপীর জাতীয় মুখপাত্র নূপুরশর্মা ও দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং হযরত আয়েশা রা. কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে দ্রষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। অন্যথায় বিশ্বময় প্রতিবাদের আগুন জ্বলে উঠলে ভারতের আখের রক্ষা হবে না। আল্লামা ওলীপুরী বলেন, তাদের ঔদ্বত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে বাংলাদেশ সরকারকে ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। তিনি আরো বলেন, ইসলামবিদ্বেষী ও উগ্রবাদী বিজেপী নেতৃদ্বয় বিশ্ব নবীর চরিত্রের উপর আঘাত দিয়ে যে ধ”ষ্টতা দেখিয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাদের বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সাথে সাথে আমাদেরকে ভারতীয় পণ্য বর্জন করে যথাযথ জবাব দিতে হবে। গতকল্য বৃহস্পতিবার ইসলামী সংগ্রাম পরিষদের কার্যালয়ে সংগ্রাম পরিষদের আহ্বায়ক কমিটির এক জরুরী সভা আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ আবু সালেহ সাদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওঃ জুবায়ের আহমদ, মাওঃ আজিজুল হক, মাওঃ হাফেজ ফজলুল করীম ফেরদাউস, মাওঃ তাজুল ইসলাম, মাওঃ জাবের আল হুদা চৌধুরী, মশিউর রহমান শামীম, শেখ সেবুল আহমদ, আব্দুল মজিদ সাবেক কমিশনার, মাওঃ আব্দুল লতিফ, মাওঃ সাইদুর রহমান, মাওঃ আলী আহমদ, মাওঃ নোমান আহমদ, শাইখুল ইসলাম, আব্দুল বসির, মাওঃ হারুন রশীদ, মাওঃ আজিজুর রহমান, মাওঃ আব্দুল কুদ্দুস, আলহাজ্ব মহিবউদ্দিন আহমদ সোহেল, মাওঃ হুমায়ুন আহমদ প্রমুখ। সভায় আগামী ১২ জুন রবিবার ১০টায় হবিগঞ্জ জেলা শহরে এক বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গৃহিত হয়। এতে সংগ্রাম পরিষদের নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।
Designed by: Sylhet Host BD