
স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে একটি হাওরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মুমুর্ষূ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এক ঘটনা ঘটে। ওই শিশুর মা রত্না বেগম জানান, তার ৭ বছরের শিশু গতকাল ওই সময় বাড়ির উঠানে খেলছিল। প্রতিবেশী তাউছ মেম্বারের বোন জামাই আব্দুল করিম তাকে কৌশলে পাশর্^বর্তী হাওরে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোজাঁখুজি করে তার সন্ধান মিলেনি। ঘণ্টাখানেক পর রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরে এসে মাকে ঘটনাটি জানায়। বিষয়টি রফাদফার চেষ্টা করে লম্পট করিমের বোন জামাই তাউছ মেম্বার তাদেরকে হাসপাতালে আসতে বাঁধা দেয়। বিকালে ওই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর ও মুখে আঘাতের চিহ্ন আছে। লাখাই থানার ওসি মো. সাইদুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার পর থেকেই করিম পলাতক আছে।
Designed by: Sylhet Host BD