1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:57 pm

নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের কমিটি গঠন :: রাজন সভাপতি, অঞ্জন সাধারণ সম্পাদক নির্বাচিত

Reporter
  • Updated Friday, July 1, 2022
  • 278

প্রেস বিজ্ঞপ্তি : নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে নবীগঞ্জ মডেল প্রেসক্লাব এর কমিটি গঠিত হয়েছে। দৈনিক আলোকিত সকালের নবীগঞ্জ প্রতিনিধি আলী জাবেদ মান্নার সভাপতিত্বে ও দৈনিক জৈন্তা বার্তার নবীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন তালুকদারের পরিচালনায় নবীগঞ্জ মডেল প্রেস ক্লাবের কমিটি গঠন করা লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এটিএম ফুয়াদ হাসান রাজন (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), এম.এ মুহিত (দৈনিক এই বাংলা), মোঃ সাগর মিয়া (দৈনিক দেশকাল), মোফাজ্জল হোসেন সজীব (দৈনিক আমার হবিগঞ্জ), আলাল মিয়া (দৈনিক জনবাণী), নিরব তালুকদার (এশিয়ান টিভি), হাসান চৌধুরী (দৈনিক আজকের সিলেট), জসিম উদ্দিন (দৈনিক দেশের পত্র), স্বপন রবি দাশ (দৈনিক বাংলাদেশ সমাচার), জাফর ইকবাল (দৈনিক যমুনা প্রতিদিন), জাবেদ ইকবাল তালুকদার (দৈনিক স্বাধীন বাংলা), মোঃ আল আমিন (দৈনিক স্বদেশ প্রতিদিন), রুমেল আহমেদ (ডেইলি আওয়ার টাইম) ও রেজুয়ান আহমেদ (দৈনিক নবীগঞ্জের ডাক)। সভায় দীর্ঘক্ষণ আলোচনা শেষে এটিএম ফোয়াদ হাসান রাজনকে সভাপতি, এম.এ মোহিতকে সিনিয়র সহ-সভাপতি আলী জাবেদ মান্নাকে সহ-সভাপতি, অঞ্জন রায়কে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সাগর মিয়াকে অর্থ সম্পাদক এবং মোফাজ্জল ইসলাম সজিব, হাসান চৌধুরী, জসিম উদ্দিন, আলাল মিয়া, নিরব তালুকদার, স্বপন রবি দাশ ও জাবেদ ইকবাল তালুকদারকে নির্বাহী সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আল আমীন, রুমেল আহমেদ, মোঃ জাফর ইকবাল ও মোঃ রেজুয়ান আহমেদ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD